RBI | ব্যাঙ্কে AI ব্যবহার নিয়ে সতর্ক RBI, কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাঙ্ক!

Key Highlightsএআই নির্ভর প্রযুক্তের ক্ষেত্রে ‘কিল সুইচ’-এর প্রস্তাব দেওয়া হয়েছে।
বর্তমান যুগে সর্বত্র ব্যবহার হচ্ছে এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার। এক্ষেত্রে ব্যাঙ্ক পরিষেবাও ব্যতিক্রম নয়। আর সেই বিষয়ে সতর্ক হয়েই পা ফেলতে চাইছে আরবিআই। এআই নির্ভর প্রযুক্তের ক্ষেত্রে ‘কিল সুইচ’-এর প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ কেবলই সিস্টেমের উপরে নির্ভরশীলতা নয়, মানুষের উপরে ভরসা রাখতে চাইছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই খসড়া নির্দেশিকায় জানিয়েছে, স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত এআই মডেলগুলির ওপর ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তদারকি বা নজরদারি ব্যবস্থা চালু রাখা উচিত। গ্রাহক বা বাইরের ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এমন জেনারেটিভ এআই মডেলের ক্ষেত্রে অতিরিক্ত সাইবার নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন এবং প্রয়োজন একটি ‘কিল সুইচ’-এর। অর্থাৎ এআই মডেল কোনও ভুল ফলাফল দিতে শুরু করলে সঙ্গে তাকে নিষ্ক্রিয় করা যাবে যার সাহায্যে।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- প্রযুক্তি
- বিজ্ঞান ও প্রযুক্তি


