Ram Mandir CEO | রামমন্দিরের CEO হলেন অপারেশন সিঁদুরের নেতৃত্ব দেওয়া এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র

Wednesday, September 2 2026, 2:59 pm
Ram Mandir CEO | রামমন্দিরের CEO হলেন অপারেশন সিঁদুরের নেতৃত্ব দেওয়া এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র
highlightKey Highlights

দেশমাতৃকাকে রক্ষার দায়িত্বভার সফল ভাবে সামলেছেন যিনি, তাঁর হাতেই রামমন্দিরের দায়িত্ব তুলে দিল ট্রাস্টি বোর্ড।


অযোধ্যায় রামমন্দিরের কোটি কোটি টাকা প্রণামী চুরি বিতর্কের পরেই দৈনন্দিন কাজ দেখভালের জন্য একজন পূর্ণ সময়ের CEO নিয়োগে উদ্যোগী হয় ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। সেই মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫,৫৮৫টি নাম থেকে বাছাই প্রক্রিয়া শুরু হয়। এবার চূড়ান্ত ঘোষণা করলো মন্দির কতৃপক্ষ। অযোধ্যার ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে’র প্রথম সিইও বা মুখ্য কার্যনির্বাহী হলেন অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। দীর্ঘ ৪০ বছর ধরে ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন তিনি। ‘অপারেশন সফেদ সাগর’, ‘অপারেশন সিঁদুর’- এ কম্যান্ডারের গুরুদায়িত্ব সামলেছেন মার্শাল। তাঁর হাতেই রামমন্দিরের দায়িত্ব তুলে দিলো কতৃপক্ষ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File