Raghav Chadha | ডেপুটি লিডারের পদ থেকে অপসারণ! নয়া ভিডিও পোস্ট সাংসদ রাঘব চাড্ডার

Friday, April 3 2026, 5:52 am
Raghav Chadha | ডেপুটি লিডারের পদ থেকে অপসারণ! নয়া ভিডিও পোস্ট সাংসদ রাঘব চাড্ডার
highlightKey Highlights

বুধবার রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দেওয়া হল সাংসদ রাঘব চাড্ডাকে।


বুধবার রাজ্যসভায় দলের ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে সরিয়েছে আম আদমি পার্টি (আপ)। দলের পক্ষ থেকে রাজ্যসভা সচিবালয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সূত্রের খবর, চাড্ডাকে সংসদ ভবনে কথা বলতে না দেওয়ার আবেদনও জানিয়েছে দল। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি তিন মিনিটের ভিডিও শেয়ার করেছেন তিনি। ভিডিওটিতে সংসদে তাঁর বিভিন্ন বক্তব্য ও জনস্বার্থমূলক বিষয় তুলে ধরার মুহূর্তগুলি দেখা যায়। উল্লেখ্য, রাঘবের পদে নিযুক্ত করা হয়েছে সাংসদ অশোক মিত্তলকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File