RG Kar Lift Accident | আরজি করে লিফট দুর্ঘটনার ঘটনায় গ্রেপ্তার হাসপাতালের ৫ কর্মী! তদন্ত শুরু হোমিসাইডের
Saturday, March 21 2026, 3:26 am

Key Highlightsআরজি কর হাসপাতালের লিফট দুর্ঘটনার তদন্তভার এ বার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা।
শুক্রবার সকালে সন্তানের চিকিৎসা করাতে এসে লিফটে আটকে মর্মান্তিক ভাবে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের। এঘটনায় চাঞ্চল্য ছড়ায় আরজি কর হাসপাতালে। অরূপের পরিবারের তরফে টালা থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই লিফট দুর্ঘটনার তদন্তভার নিল লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা। ইতিমধ্যেই এ ঘটনায় হাসপাতালের ৩ জন লিফট ম্যান মিলন কুমার দাস,বিশ্বনাথ দাস, মানস কুমার গুহ, এবং ২ জন নিরাপত্তাকর্মী আশরাফাল রহমান, শুভদীপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের ২১ মার্চ, শিয়ালদহ এসিজেএম আদালতে পেশ করা হবে।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- মৃত্যু
- অস্বাভাবিক মৃত্যু
- পশ্চিমবঙ্গ


