Purulia | মেডিকেল ছাত্রকে র‍্যাগিং, অভিযুক্তদের দু'বছরের জন্য সাসপেন্ড করলো পুরুলিয়া কলেজ কর্তৃপক্ষ

Sunday, February 8 2026, 4:15 am
Purulia | মেডিকেল ছাত্রকে র‍্যাগিং, অভিযুক্তদের দু'বছরের জন্য সাসপেন্ড করলো পুরুলিয়া কলেজ কর্তৃপক্ষ
highlightKey Highlights

র‍্যাগিংয়ের ঘটনায় অভিযুক্ত পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কলেজ কর্তৃপক্ষ।


র‍্যাগিংয়ের অভিযোগে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুই পড়ুয়াকে সাসপেন্ড কলেজ কর্তৃপক্ষের। সূত্রের খবর, গত ১ ফেব্রুয়ারি বয়েজ় হস্টেলের একটি ঘরে প্রথম বর্ষের একাধিক পড়ুয়াকে ডেকে পাঠানো হয়। অভিযুক্ত দুই সিনিয়র পড়ুয়া অয়ন বাগচী ও ঋষভকুমার সিংহ তাঁদের র‍্যাগিং করে। এক পড়ুয়ার অভিভাবক লিখিত অভিযোগ দায়ের করার পরে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযুক্তদের দু'বছরের জন্য সাসপেন্ড করার পাশাপাশি অবিলম্বে হস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার অভিযুক্ত দুই পড়ুয়া হস্টেল ছেড়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File