Puja Special Train | জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের ভিড় সামলাতে বিশেষ লোকাল ট্রেন চালাবে রেল, জেনে নিন রুট

Saturday, November 14 2026, 5:21 am
Puja Special Train | জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের ভিড় সামলাতে বিশেষ লোকাল ট্রেন চালাবে রেল, জেনে নিন রুট
highlightKey Highlights

জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের ভিড় সামাল দিতে রানাঘাট ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে এক জোড়া বিশেষ লোকাল (ইএমইউ) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন।


জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের ভিড় সামাল দিতে একাধিক স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিলো রেল। আগামী ১৭ ও ১৮ নভেম্বর রানাঘাট ও কৃষ্ণনগর সিটি জংশনের মধ্যে চলবে এই বিশেষ ট্রেন। ১৭ এবং ১৮ নভেম্বর রাত ১১টা ৪৫ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে রানাঘাট - কৃষ্ণনগর স্পেশাল (০৩১৭৩)। কালীনারায়ণপুর (রাত ১১টা ৫১), বীরনগর, তাহেরপুর, বাদকুল্লা (রাত ১১টা ৫৮) ও জলালখালি হল্ট (রাত ১২টা ০৩)। ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশনে পৌঁছবে রাত ১২টা ১৭ মিনিটে। কৃষ্ণনগর – রানাঘাট স্পেশাল (০৩১৭৪): ফিরতি পথে ১৮ এবং ১৯ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিটে কৃষ্ণনগর থেকে রওনা দেবে ট্রেনটি। জলালখালি হল্ট (রাত ১২টা ৩৪), বাদকুল্লা (রাত ১২টা ৩৯), তাহেরপুর (রাত ১২টা ৪৪), বীরনগর (রাত ১২টা ৪৭) ও কালীনারায়ণপুর (রাত ১২টা ৫১)। রানাঘাটে পৌঁছবে রাত ১টা ০৫ মিনিটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File