Russia Earthquake | শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়ার কামচাটকা, রিখটার স্কেলে মাত্রা ৭!
Friday, October 16 2026, 5:22 am

Key Highlightsশুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টে ৩৫ মিনিটে (ভারতীয় সময় সকাল ৯টা ৫ মিনিট) এই জোরালো কম্পন অনুভূত হয়।
ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ অঞ্চল। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টে ৩৫ মিনিটে (ভারতীয় সময় সকাল ৯টা ৫ মিনিট) এই জোরালো কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজি সেন্টার (EMSC)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। এর কেন্দ্রস্থল ছিল ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার নিচে।প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর অন্তর্গত হওয়ায় এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প ঘটে। গত বছর জুলাইয়েও এখানে ৮.৮ মাত্রার ভয়াবহ কম্পন হয়েছিল। তবে আজকের এই ৭ মাত্রার ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি, হতাহত বা সুনামির আশঙ্কার বিস্তারিত তথ্য মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- ভূমিকম্প
- প্রাকৃতিক দুর্যোগ


