Power Plant | সরকারি বিদ্যুৎ প্রকল্পে ৪টি চিনা বিদ্যুৎ সংস্থাকে দরপত্র জমা দেওয়ার অনুমতি কেন্দ্রের

Saturday, July 4 2026, 5:54 am
Power Plant | সরকারি বিদ্যুৎ প্রকল্পে ৪টি চিনা বিদ্যুৎ সংস্থাকে দরপত্র জমা দেওয়ার অনুমতি কেন্দ্রের
highlightKey Highlights

ভারতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ পরিকাঠামো প্রকল্পে সরকারি দরপত্রে অংশ নিতে চিনা সংস্থাকে অনুমোদন দিল কেন্দ্র।


ভারতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা এবং অচিরাচরিত শক্তি প্রকল্পের দ্রুত সম্প্রসারণের জন্য তৎপর সরকার। বিদ্যুৎ পরিকাঠামো প্রকল্পে সরকারি দরপত্রে অংশ নিতে চিনা সংস্থাকে অনুমোদন দিল কেন্দ্র। ২৪ জুন এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে অর্থ মন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে ভারতে উৎপাদন কেন্দ্র রয়েছে এমন চার চিনা সংস্থা—টিবিই এনার্জি, নানজিং ইলেকট্রিক ইন্ডিয়া, নিউ নর্থইস্ট ইলেকট্রিক ইন্ডিয়া এবং তাইকাই ইলেকট্রিক ইন্ডিয়া ভারতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পের সরকারি দরপত্রে যোগ দিতে পারবে। প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File