Pop Leo | ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও ! অস্ত্রোপচারে বাদ ফুসফুসের একাংশ!
Wednesday, October 14 2026, 7:23 am

Key Highlightsখ্রিস্টান ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খ্রিস্টান ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভ্যাটিকানের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ৯০ মিনিটের একটি সফল অস্ত্রোপচার করা হয়েছে, যার মাধ্যমে তাঁর ফুসফুসের একাংশ বাদ দেওয়া হয়েছে।বর্তমানে পোপের জ্ঞান ফিরেছে এবং তিনি আশঙ্কাজনক নন। প্রাথমিক পর্যায়ে টিউমার অপসারণ করায় তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসকদের পরামর্শে আগামী এক সপ্তাহ তাঁকে হাসপাতালেই থাকতে হবে এবং ২০ অক্টোবর পর্যন্ত তাঁর সমস্ত প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বর মাসের দিকে তাঁর বিদেশ সফরের পরিকল্পনা রয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফুসফুস ক্যানসার
- ক্যান্সার


