Kolkata Air Pollution | দীপাবলিতে কলকাতায় ১২ ঘণ্টাতেই নামল দূষণ, নেপথ্যে প্রকৃতির কৃতিত্ব!
Tuesday, November 10 2026, 2:36 pm

Key Highlightsদীপাবলির রাতে বাজির তাণ্ডবে বায়ুদূষণের নিরিখে হাড্ডাহাড্ডি লড়াই চলল দিল্লি ও কলকাতার মধ্যে।
দীপাবলির রাতে বাজির তাণ্ডবে বায়ুদূষণের নিরিখে হাড্ডাহাড্ডি লড়াই চলল দিল্লি ও কলকাতার মধ্যে। আনন্দ বিহারে দূষণ সূচক ৫০০ ছাড়ানোর পাশাপাশি কলকাতার বিটি রোড ও সল্টলেকেও দূষণের মাত্রা ছাড়ায় চারশো। তবে সোমবার বেলা গড়াতেই দিল্লির তুলনায় খানিকটা স্বস্তিদায়ক অবস্থায় আসে কলকাতা।পরিবেশবিদদের মতে, কলকাতার এই উন্নতির পিছনে মানুষের কৃতিত্বের চেয়ে প্রকৃতির হাতযশই বেশি। দিল্লির তুলনায় কলকাতার তাপমাত্রা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ধূলিকণা দ্রুত সরে যেতে পেরেছে। অন্যদিকে, পাঞ্জাব-হরিয়ানায় খড় পোড়ানো এবং কম তাপমাত্রার কারণে দিল্লির দূষণ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। যদিও পরিবেশকর্মীদের দাবি, এ বারেও শহরজুড়ে অবাধে বাজি পোড়ানো হয়েছে, ফলে প্রকৃতির ভরসায় না থেকে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
- Related topics -
- শহর কলকাতা
- নয়াদিল্লি
- বায়ুদূষণ


