Narendra Modi | "প্রয়োজন না থাকলে কেনা উচিত নয়"- দ্বিতীয়বার ভারতীয়দের সোনা না কেনার আবেদন প্রধানমন্ত্রী মোদির!

Tuesday, September 1 2026, 8:28 am
Narendra Modi | "প্রয়োজন না থাকলে কেনা উচিত নয়"- দ্বিতীয়বার ভারতীয়দের সোনা না কেনার আবেদন প্রধানমন্ত্রী মোদির!
highlightKey Highlights

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার ফের ভারতীয়দের সোনা কেনা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন।


মে মাসের পর ফের ভারতীয়দের সোনা কেনা থেকে বিরত থাকার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের ইনস্টাগ্রাম ফিডে পোস্ট করা একটি রিলে মোদি বলেন, “প্রয়োজন না থাকলে সোনাও কেনা উচিত নয়। আমরা যত বেশি স্বদেশির উপর জোর দেব, তত বেশি আত্মনির্ভরতার উপর জোর দেব। আমার দৃঢ় বিশ্বাস, ভারত যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, তখন আমরা আমাদের তরুণ প্রজন্মের হাতে একটি উন্নত ভারত তুলে দিতে পারব।” প্রধানমন্ত্রীর এই আবেদনের পরই গয়না সংস্থার শেয়ারে পতন ধরেছে। টাইটান কোম্পানির শেয়ার ১.১২ শতাংশ কমে নেমে এসেছে ৫,০৪৫.৫০ টাকায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File