Melania Trump | খুন করা হবে মেলানিয়াকে! ট্রাম্প পরিবারের গতিবিধির উপর নজর ইরানের!

Key Highlightsসোশাল মিডিয়ায় এমন এক ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে ঘুম ছুটেছে মার্কিন গোয়েন্দা বিভাগের।
মেলেনিয়া ট্রাম্পকে খুন করার পরিকল্পনায় ইরান? ইরানের প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই শেষকৃত্যে ট্রাম্পকে হত্যার স্লোগান উঠেছিল। খোদ সুপ্রিম লিডার মোজতবা খামেনেইও লিখিত বার্তায় ‘প্রতিশোধ’-এর হুমকি দিয়েছিলেন। সেই ঘটনার পর এবার সোশাল মিডিয়ায় এমন এক ভিডিও প্রকাশ্যে এসেছে যা দেখে ঘুম ছুটেছে মার্কিন গোয়েন্দা বিভাগের। ভিডিওতে দেখানো হয়েছে, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। তিনি যে সব জায়গায় ঘনঘন যাতায়াত করেন সেই জায়গাগুলি তুলে ধরে ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘কীভাবে মেলেনিয়া ট্রাম্পকে খুন করা যায়?’ ভিডিওতে স্পষ্ট যে ট্রাম্প পরিবারের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে ট্রাম্পের ২০ বছরের পুত্র ব্যারন ট্রাম্পের উদ্দেশেও হুমকি দেওয়া হয়েছে। সুর চড়িয়ে বলা হয়েছে, ‘এটা সবে শুরু, ব্যারন ট্রাম্প আমাদের জন্য অপেক্ষা করো।’
- Related topics -
- আন্তর্জাতিক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ইরান
- ট্রাম্প
- মেলানিয়া ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- ব্যারন ট্রাম্প


