Earthquake | শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরুর রাজধানী লিমা, রিখটার স্কেলে মাত্রা ৬.৮!

Key Highlightsশক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরুর রাজধানী লিমা ও সংলগ্ন অঞ্চল।
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরুর রাজধানী লিমা ও সংলগ্ন অঞ্চল। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ৯ মিনিটে এই কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। পেরু জিওফিজিক্যাল ইনস্টিটিউট জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল আন্দিজ পার্বত্য অঞ্চলের খুনিনে, ভূপৃষ্ঠের ১২৯ কিলোমিটার গভীরে। তীব্র কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ বাড়ি ও প্রশাসনিক ভবন ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। যদিও খুনিন প্রদেশের প্রশাসনিক প্রতিনিধি ভিসেন্তে কিসপে জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে খুনিন একটি গুরুত্বপূর্ণ তামার খনি অঞ্চল হওয়ায় ভূগর্ভস্থ ফাঁপা অংশের কারণে ধসের আশঙ্কা থাকছে। উল্লেখ্য, চলতি বছরের জুলাই থেকে নভেম্বরের মধ্যে পেরুতে এটি সহ মোট পাঁচবার ভূমিকম্প আঘাত হানল।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- প্রাকৃতিক দুর্যোগ
- রিখটার স্কেল


