Iran-US Peace Deal | যুদ্ধের অবসান, অবশেষে আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হল শান্তিচুক্তি!

Thursday, June 18 2026, 4:57 am
Iran-US Peace Deal | যুদ্ধের অবসান, অবশেষে আমেরিকা ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হল শান্তিচুক্তি!
highlightKey Highlights

দীর্ঘ ১৫ সপ্তাহের যুদ্ধে ইতি টেনে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হল।


অবশেষে যুদ্ধের অবসান। দীর্ঘ ১৫ সপ্তাহের যুদ্ধে ইতি টেনে আমেরিকা ও ইরানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হল। আগেই জানা গিয়েছিল, চলতি সপ্তাহে শুক্রবার সুইজ্যারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিক শান্তিচুক্তিতে সই করবে আমেরিকা ও ইরান। তবে, তার দুইদিন আগেই অর্থাৎ বুধবার সমঝোতাপত্রে সাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। দুই রাষ্ট্রনেতাই ডিজিট্যাল সই করেছেন বলে জানা গিয়েছে। হোয়াইট হাউজ় জানিয়েছে, বুধবার জি৭ সম্মেলনের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নৈশভোজের সময়ই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতাপত্রে স্বাক্ষর করেছেন। সই-সাবুদের ভিডিয়োও প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, ইরানের তরফেও চুক্তিপত্রে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File