Park Street | পুজোর শহরে একাধিক রেস্তোরাঁয় হানা! পচা পনির-বাসি গ্রেভি ফেলল খাদ্য সুরক্ষা দপ্তর
Saturday, October 17 2026, 9:15 am

Key Highlightsরাস্তার ধারের সব খাবার নিরাপদ তো? তা খতিয়ে দেখতেই শহরের বিভিন্ন স্থানে হানা দিল খাদ্য সুরক্ষাদপ্তরের টিম।
পুজোর মরশুমে রেস্তোরাঁর খাবার নিরাপদ কিনা খতিয়ে দেখতে শহরে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। এদিন ৭ নম্বর বরোর পার্কস্ট্রিট, রাসেল স্ট্রিটে, মিডলটন স্ট্রিটে তল্লাশি চালাল ‘মোবাইল ফুড সেফটি অন হুইলস।' পার্কস্ট্রিট, মিডলটন স্ট্রিটে মোট ২৭ টি খাবারের দোকান পরিদর্শন করলেন আধিকারিকরা। রাস্তার ধারে মিষ্টির দোকান, রোল, চাউমিন, মোমো, বিরিয়ানি, চিকেন চাপের নমুনা সংগ্রহ করল খাদ্য সুরক্ষাদপ্তর। সংগ্রহ করা হলো ৪০ টি খাবারের নমুনা। সূত্রের খবর, এক জায়গায় প্রায় দু’কেজি পনির ঘটনাস্থলেই নষ্ট করেছে পুরসভার খাদ্য সুরক্ষা দপ্তরের টিম। বেশ কিছু রেস্তোরায় ঝোলজাতীয় খাবারের গায়ে তারিখ লেখা ছিল না। মেয়াদ উত্তীর্ণ ২০ কেজি গ্রেভি নষ্ট করেছেন পুরসভার অফিসাররা।
- Related topics -
- শহর কলকাতা
- খাদ্য সুরক্ষা
- খাদ্যগুণ
- পার্কস্ট্রিট
- রেস্তোরাঁ


