Pakistan | AC-বিস্ফোরণের জেরে হাসপাতালে অগ্নিকান্ড! মৃত ১৫ সদ্যোজাত, বাড়তে পারে মৃতের সংখ্যা!
Wednesday, August 26 2026, 9:49 am

Key Highlightsপ্রাথমিক সূত্র থেকে জানা যাচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রের কম্প্রেসার বিস্ফোরণের ফলে এই বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা যাচ্ছে।
ইসলামাবাদের বৃহত্তম হাসপাতাল ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এর গাইনোকোলজি ওয়ার্ডের নবজাতক নার্সারিতে অগ্নিকান্ড। বুধবার সকালে শীততাপ নিয়ন্ত্রণের যন্ত্রের কম্প্রেসার বিস্ফোরণের ফলে এই বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ওই নার্সারিতে মোট ১৬ জন সদ্যোজাত ছিল। অগ্নিকান্ডে মৃত্যু হয়েছে ১৫ শিশুর। মাত্র একজনকেই জীবিত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনায় তদন্ত শুরু হয়েছে সেদেশে।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শিশুমৃত্যু
- মৃত্যু


