Pakistan | ভারত থেকে কাঁচামাল আমদানি বন্ধ থাকায় প্রায় ৩.৭৮ লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি পাকিস্তানের!
Tuesday, November 3 2026, 4:27 pm

Key Highlightsপুলওয়ামা হামলার পর ভারতের সঙ্গে ব্যবসা স্থগিত রাখায় পাকিস্তানকে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩.৭৮ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে।
পুলওয়ামা হামলার পর ভারতের সঙ্গে ব্যবসা স্থগিত রাখায় পাকিস্তানকে প্রায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার বা ৩.৭৮ লক্ষ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে। পাকিস্তান-ভারত বিজনেস কাউন্সিলের (পিআইবিসি) প্রধান নুর মহম্মদ কাসুরি এই দাবি করে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সরকারের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছেন। তাঁর মতে, ভারত থেকে কাঁচামাল আমদানি বন্ধ থাকায় পাক ব্যবসায়ীদের দূরদূরান্ত থেকে অতিরিক্ত খরচে তা সংগ্রহ করতে হচ্ছে। পাকিস্তানের ওষুধ শিল্প ভারতের কাঁচামালের ওপর নির্ভরশীল হওয়ায় এবং তুলার উৎপাদন কমায় অন্য দেশ থেকে আমদানিতে বিপুল খরচ হচ্ছে। চিন, আমেরিকা বা ব্রাজিল থেকে তুলা আনার ফলে শুধু এইক্ষেত্রেই বাড়তি প্রায় পাঁচ বিলিয়ন ডলার খরচ হয়েছে। এছাড়া অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর ভারতের উদাহরণের কথাও তুলে ধরেন পিআইবিসি প্রধান।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- অর্থনীতি
- অর্থনৈতিক
- ভারত


