Harshit Rana | টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত রানা, পরিবর্ত ঘোষণা বিসিসিআইয়ের
Friday, February 6 2026, 5:34 pm

Key Highlightsশুক্রবার সরকারিভাবে হর্ষিতের ছিটকে যাওয়ার খবর জানিয়েছে বিসিসিআই।
বিশ্বকাপের আগেই চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। তিলক বর্মা, ওয়াশিংটন সুন্দরের পর এবার টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের নিয়মিত পেসার হর্ষিত রানা। বুধবার নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচেই বল করতে গিয়ে রানআপে হাঁটু চেপে বসে পড়েন হর্ষিত। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তিনি। শুক্রবার সরকারিভাবে হর্ষিতের ছিটকে যাওয়ার খবর জানিয়েছে বিসিসিআই। তাঁর বদলি হিসেবে সুযোগ পেয়েছেন হায়দরাবাদি পেসার মহম্মদ সিরাজ।
- Related topics -
- খেলাধুলা
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ক্রিকেট
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- টি টোয়েন্টি
- বিশ্বকাপ 2026


