Sugar Rate | চিনির দামে ছ্যাঁকা মধ্যবিত্তের পকেটে, কলকাতায় কেজি ৭০ টাকা!
Saturday, November 21 2026, 2:09 pm

Key Highlightsগত এক বছরে দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ এবং এক মাসে আরও প্রায় ৫ শতাংশ।
বাজারে চিনির দামের ঊর্ধ্বগতিতে চাপে সাধারণ পরিবার। গত এক বছরে দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ এবং এক মাসে আরও প্রায় ৫ শতাংশ। বর্তমানে কলকাতায় কেজি প্রতি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। দিল্লিতে ৬৪ টাকা, মুম্বই ও রাঁচিতে ৬৩ টাকা এবং চেন্নাইয়ে ৬০ টাকায় পৌঁছেছে দর। দাম কমাতে কেন্দ্র আড়াই লক্ষ টন চিনি আমদানির কোটা জারি করেছে ও চিনিকলগুলিকে চলতি মাসে বরাদ্দ কোটার ৯০ শতাংশ বিক্রির নির্দেশ দিয়েছে। উৎপাদনও দ্রুত শুরু হয়েছে। তবু খুচরো বাজারে স্বস্তি মেলেনি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং দেশীয় সরবরাহ ও দামের ভারসাম্যের চ্যালেঞ্জে পরিস্থিতি জটিল বলে মত বিশেষজ্ঞদের।
- Related topics -
- দেশ
- ভারত
- মূল্যবৃদ্ধি
- চিনি


