Night Bus | রাতের কলকাতায় বাড়ছে বাসের সংখ্যা, কোন কোন রুটে মিলবে পরিষেবা?

Key Highlightsসব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ অগস্ট, শনিবার থেকেই রাতের শহরে বাড়ানো হচ্ছে সরকারি বাসের সংখ্যা।
রাতের কলকাতায় বাস বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ অগস্ট, শনিবার থেকেই রাতের শহরে বাড়ানো হচ্ছে সরকারি বাসের সংখ্যা। এ বিষয়ে এগিয়ে আসার জন্য বেসরকারি বাস মালিক সংগঠনগুলিকেও অনুরোধ করা হয়েছে পরিবহণ দপ্তরের তরফে। সূত্রের খবর, বহু বাসের শেষ ট্রিপের সময় পিছিয়ে রাত দশটা এবং সাড়ে দশটা করা হচ্ছে। যে সব রুটে বাস পরিষেবা বাড়ানো হচ্ছে, তার মধ্যে রয়েছে নীলগঞ্জ ডিপো–হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন–পাটুলি, হাওড়া স্টেশন–গড়িয়া বাস স্ট্যান্ড, গড়িয়া বাস স্ট্যান্ড–হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন–বালিগঞ্জ স্টেশন, ডানলপ–বালিগঞ্জ স্টেশন, উল্টোডাঙা–ইকোস্পেস (নিউ টাউন) এবং কলকাতা বিমানবন্দর–গড়িয়া বাস স্ট্যান্ড। এ ছাড়া ধাপে ধাপে ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা এবং বারাসত–কেন্দ্রিক পরিষেবাও বাড়ানো হবে।বিমানবন্দর, ব্যারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ, মৌড়িগ্রাম, ইকো স্পেস এবং কামালগাজির অভিমুখে অতিরিক্ত বাস চালানো হবে। মেডিক্যাল কলেজ, এসএসকেএম, আরজি কর, এনআরএস, চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজের মতো প্রধান সরকারি হাসপাতাল এবং ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালগুলির এলাকায় বাস বাড়ানো হবে।
- Related topics -
- শহর কলকাতা
- পরিবহন
- বেসরকারি হাসপাতাল
- সরকারি বাস


