Nobel Prize 2026 | ছকভাঙা-উদ্ভাবনী লেখনী, সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যানে কারসন
Thursday, October 8 2026, 4:02 pm

Key Highlightsঅ্যানের ছকভাঙা এবং উদ্ভাবনী সাহিত্যকে সম্মান জানিয়ে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ীর নাম ঘোষণা করলো নোবেল কমিটি। এবছরের সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize 2026) পেলেন কানাডার কবি অ্যানে কারসন। ৩০ বছর ধরে অধ্যাপনার কাজে যুক্ত অ্যানে দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা করছেন। ১৯৯৮ সালে অটোবায়োগ্রাফি অফ রেড নামে পদ্যের ধাঁচে উপন্যাস লেখেন অ্যানে। এরপরই পাঠকমহলে পরিচিতি পান তিনি। বিশ্লেষকদের মতে, অ্যানের সাহিত্যে তাঁর সত্ত্বার ‘সংঘাত’ চরমভাবে স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে অধ্যাপক হিসেবে শব্দ নিয়ে খুঁতখুঁতানি রয়েছে। অন্যদিকে স্বাধীনতা কবিমন নতুন মানে খোঁজার নেশাযয় বুঁদ হয়ে চেয়েছে বরাবর। এই দুই মিলেই তাঁর লেখনী ক্ষুরধার হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নোবেল পুরস্কার
- সাহিত্য
- সাহিত্যিক
- জীবনী সাহিত্য
- কানাডা


