WB নির্বাচন ২০২৬TMC94BJP193LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল

Vivipat Slip | নোয়াপাড়ার ভোটার স্লিপ গড়াগড়ি খাচ্ছে মধ্যমগ্রামের রাস্তায়! ভোটগণনার প্রাক্কালে বিতর্ক বঙ্গে

Monday, May 4 2026, 5:34 am
Vivipat Slip | নোয়াপাড়ার ভোটার স্লিপ গড়াগড়ি খাচ্ছে মধ্যমগ্রামের রাস্তায়! ভোটগণনার প্রাক্কালে বিতর্ক বঙ্গে
highlightKey Highlights

একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে রয়েছে নোয়াপাড়া বিধানসভার ভিভিপ্যাটের স্লিপ। সব রাজনৈতিক দলেরই ভিভিপ্যাটের টোকেন পাওয়া গিয়েছে।


ভিভিপ্যাটের স্লিপ উদ্ধারকে কেন্দ্র করে রবিবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার নীলগঞ্জের সুভাষনগর এলাকায়। সূত্রের খবর, এদিন মধ্যমগ্রামের সুভাষনগরের রাস্তায় নোয়াপাড়া বিধানসভার ভিভিপ্যাটের স্লিপ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে সব রাজনৈতিক দলের টোকেনই পাওয়া গিয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর আশঙ্কা প্রকাশ করেছেন, “যে ঘটনা নোয়াপাড়ায় হয়েছে সেটা যে অন্য কোথাও হয়নি এর গ্যারান্টী কি? এই প্রক্রিয়ায় কি আর ভরসা রাখা যায়?” ঘটনার তদন্তে দত্তপুকুর থানার পুলিশ। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File