Nirmal Purja | GPS-এ সামান্য নড়াচড়ার ইঙ্গিত, বেঁচে আছেন পর্বতারোহী নির্মল পুরজা? জোরকদমে চলছে উদ্ধারকাজ

Friday, July 31 2026, 3:19 pm
Nirmal Purja | GPS-এ সামান্য নড়াচড়ার ইঙ্গিত, বেঁচে আছেন পর্বতারোহী নির্মল পুরজা? জোরকদমে চলছে উদ্ধারকাজ
highlightKey Highlights

‘এভারেস্ট ক্রনিকল’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্মলের GPS লোকেশনে সামান্য নড়াচড়া ধরা পড়েছে। তার মানে তিনি এখনও বেঁচে আছেন।


ব্রড পর্বতশৃঙ্গে তুষারধসের পরে নিখোঁজ বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা-সহ প্রায় ১০ জন পর্বতারোহী। পাকিস্তানের আলপাইন ক্লাব জানিয়েছে, দুর্ঘটনার পরে থেকেই অভিযাত্রী দলের সদস্যদের সঙ্গে কোনও যোগাযোগ করা যাচ্ছে না। সেখানে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর সামান্য আশার আলো দেখা যাচ্ছে। ‘এভারেস্ট ক্রনিকল’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্মলের GPS লোকেশনে সামান্য নড়াচড়া ধরা পড়েছে। তার মানে তিনি এখনও বেঁচে আছেন। তবে ট্র্যাকারের এই নড়াচড়া প্রযুক্তিগত ত্রুটির কারণেও হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। আকাশপথ ব্যবহার করে জোরকদমে চলছে উদ্ধারকাজ। পায়ে হেঁটে তল্লাশির উদ্ধারকারী দল পাঠানো হচ্ছে কে-২ বেস ক্যাম্প থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File