Nepal Flood | নেপালের টানেলে নিখোঁজ ৯৩ শ্রমিক, থার্মাল ড্রোনেও মিলল না সংকেত!

Monday, August 31 2026, 4:01 pm
Nepal Flood | নেপালের টানেলে নিখোঁজ ৯৩ শ্রমিক, থার্মাল ড্রোনেও মিলল না সংকেত!
highlightKey Highlights

সেনা ও বিশেষ উদ্ধারকারী দল টানেলের গভীরে থার্মাল ড্রোন পাঠিয়েও কোনও মানুষের উপস্থিতির ইঙ্গিত পায়নি।


নেপালে ভয়াবহ হড়পা বানের পর রাসুয়াগাধী হাইড্রোপাওয়ার প্রকল্পের টানেলে নিখোঁজ ৯৩ জন শ্রমিকের সন্ধানে নেমে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন উদ্ধারকারীরা। সেনা ও বিশেষ উদ্ধারকারী দল টানেলের গভীরে থার্মাল ড্রোন পাঠিয়েও কোনও মানুষের উপস্থিতির ইঙ্গিত পায়নি। টানেলে কাদার স্তূপে তাঁরা আটকে আছেন নাকি বানের স্রোতে ভেসে গিয়েছেন, তা এখনও অনিশ্চিত। তবে আশা ছাড়েনি প্রশাসন। তাঁরা অন্য কোথাও আশ্রয় নিয়েছেন কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে এবং বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্প থেকে ৯ শতাধিক শ্রমিক নিখোঁজ রয়েছেন। ভারত, চীন ও দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের সহায়তায় উদ্ধার অভিযান জারি রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File