Nepal | হড়পা বানে নিখোঁজদের সরকারি ভাবে মৃত ঘোষণা করতে চলেছে নেপাল সরকার!
Wednesday, October 14 2026, 1:22 pm

Key Highlightsভোটকোশির ভয়াবহ হড়পা বানে নিখোঁজদের সরকারি ভাবে মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিল নেপাল সরকার।
ভোটকোশির ভয়াবহ হড়পা বানে নিখোঁজদের সরকারি ভাবে মৃত্যু শংসাপত্র বা ডেথ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিল নেপাল সরকার। এই বিপর্যয়ে নিখোঁজদের তালিকায় ৩২ জন বাঙালি পর্যটকও রয়েছেন। নেপাল সরকারের বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রক জানিয়েছে, দেহ উদ্ধার বা ডিএনএ পরীক্ষা না হলেও নির্দিষ্ট নিয়মে নিখোঁজ ব্যক্তিদের মৃত ঘোষণা করা যেতে পারে। নেপালি নাগরিকদের সরাসরি সম্মতিপত্র দেওয়া হলেও বিদেশি নাগরিকদের ক্ষেত্রে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুজোর মুখে এই ঘোষণায় নিখোঁজ পর্যটকদের পরিবারগুলির মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। অনেকে দ্রুত ডেথ সার্টিফিকেট না দিয়ে তল্লাশি অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- হরপা বাণ


