Nepal | মানাসলুর শৃঙ্গ জয় করতে গিয়ে বিপত্তি, প্রবল তুষারঝড়ের নেপালে মৃত বাঙালি পর্বতারোহী!

Sunday, September 20 2026, 3:38 pm
Nepal | মানাসলুর শৃঙ্গ জয় করতে গিয়ে বিপত্তি, প্রবল তুষারঝড়ের নেপালে মৃত বাঙালি পর্বতারোহী!
highlightKey Highlights

প্রবল তুষারধসে চাপা পড়ে অকালে প্রাণ হারালেন বাঙালি পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহ।


নেপালের মানাসলু পর্বতশৃঙ্গে অভিযানে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাঙালি পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহ। সূত্রের খবর, তাঁর সঙ্গে থাকা শেরপা গাইড ফুরসেম্বা শেরপারও মৃত্যু হয়েছে। কৃষ্ণনগরের ষষ্ঠীতলার ছেলে ধ্রুবজ্যোতি পেশায় ইঞ্জিনিয়ার। নেশা পর্বতারোহণ। বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ নেপালের মানাসলুর শৃঙ্গে ওঠার লক্ষ্যে অভিযান শুরু করেছিলেন ধ্রুবজ্যোতি। দুর্ঘটনার সময় ধ্রুবজ্যোতি গুহ এবং ফুরসেম্বা শেরপা ক্যাম্প-৩-তে একটি তাঁবুর ভিতরে ছিলেন। শনিবার রাতে তুষারের চাপে তাঁবুটি সম্পূর্ণ চাপা পড়ে যায়। প্রায় সাত ফুট তাজা বরফের নীচে তাঁবুর ভেতর থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File