Nepal | তুষারধস ও বিপর্যয়কর বন্যা রুখতে ৪টি হিমবাহ-হ্রদের জল কমাতে বিশেষ উদ্যোগ নেপাল সরকারের!

Tuesday, September 8 2026, 8:44 am
Nepal | তুষারধস ও বিপর্যয়কর বন্যা রুখতে ৪টি হিমবাহ-হ্রদের জল কমাতে বিশেষ উদ্যোগ নেপাল সরকারের!
highlightKey Highlights

তুষারধস ও বিপর্যয়কর বন্যা রুখতে চারটি অতি বিপজ্জনক হিমবাহ হ্রদের জলস্তর কমানোর বিশেষ উদ্যোগ নিল নেপাল সরকার।


তুষারধস ও বিপর্যয়কর বন্যা রুখতে চারটি অতি বিপজ্জনক হিমবাহ হ্রদের জলস্তর কমানোর বিশেষ উদ্যোগ নিল নেপাল সরকার। 'গ্লফ সঞ্জীবনী' নামের এই প্রকল্পের অধীনে সোলুখুম্বু, সংকুয়াসভা ও মানাংয়ের চারটি হ্রদের জল নামানোর পরিকল্পনা করা হয়েছে। রাষ্ট্রপুঞ্জ ও গ্রিন ক্লাইমেট ফান্ডের আর্থিক সহায়তায় প্রায় ৫০ মিলিয়ন ডলারের এই প্রকল্প পরিচালিত হবে। তবে জল কতটা নামানো হবে তা নিয়ে বৈজ্ঞানিকদের মনে সংশয় তৈরি হয়েছে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ও পার্বত্য বিশেষজ্ঞদের মতে, অর্থ সাশ্রয় করতে গিয়ে মাত্র ২-৪ মিটার জল কমালে বিপদ আটকাবে না। ক্ষয়ক্ষতি অন্তত ৭০ শতাংশ পর্যন্ত প্রতিরোধ করতে হলে প্রতিটি হ্রদের গভীরতা ও গঠন বৈজ্ঞানিকভাবে সমীক্ষা করে সঠিক পরিমাণে জলস্তর কমানো জরুরি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File