Nepal Flood | হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী ছিল নেপালের বন্যা! চাঞ্চল্যকর দাবি রিপোর্টের!

Tuesday, September 1 2026, 4:49 pm
Nepal Flood | হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী ছিল নেপালের বন্যা! চাঞ্চল্যকর দাবি রিপোর্টের!
highlightKey Highlights

নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এক রিপোর্টে।


হাজারের বেশি মানুষের মৃত্যু এবং সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ নেপালে। এরই মধ্যে নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এক রিপোর্টে। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা কেন্দ্রের মতে, লাংটাং উপত্যকার লিরুং শৃঙ্গ থেকে ঝুলন্ত হিমবাহ ধসে তৈরি হওয়া এই বিপর্যয়ের শক্তি হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়েও বেশি ছিল। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের রিপোর্টে জানানো হয়েছে, হিমবাহ ধসের ধাক্কায় রিখটার স্কেলে ৫.২ তীব্রতার কম্পন অনুভূত হয়, যা কোনও ভূমিকম্প ছিল না। পরিবেশ বিজ্ঞানীদের সতর্কবার্তা, অতিরিক্ত তাপমাত্রায় দ্রুত বরফ গলার কারণে এই ঘটনা ঘটেছে এবং ভবিষ্যতে এমন আরও বড় মহাপ্রলয় আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File