Nepal Flood | হড়পা বিপর্যয়ের নবম দিনে ত্রিশূলীর নিস্তব্ধ টানেলে মানবিক সুর, জীবিত উদ্ধার হলো ২ ব্যক্তি!
Friday, September 4 2026, 7:26 am

Key Highlightsভয়াবহ হড়পা বানের নয় দিন পর নেপালের ত্রিশুলী-৩এ জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা হলো দুই কর্মীকে।
ভয়াবহ হড়পা বানের নয় দিন পর নেপালের ত্রিশুলী-৩এ জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার করা হলো দুই কর্মীকে। গত ২৬ অগস্ট হিমবাহ ধসে সৃষ্ট প্রবল বন্যায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে বহু শ্রমিক আটকা পড়েন। শুক্রবার নেপালি সেনা ও সশস্ত্র পুলিশ বাহিনী চার কিলোমিটার দীর্ঘ ওই সুড়ঙ্গের ধ্বংসাবশেষ সরিয়ে একে একে দু’জনকে উদ্ধার করে। কাদামাখা শরীরে বাইরে আসতেই হাততালিতে ফেটে পড়েন উদ্ধারকারীরা। পরে তাঁদের দ্রুত প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়। সুড়ঙ্গের ভিতর থেকে এখনও মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা, ফলে আরও শ্রমিককে জীবিত পাওয়ার আশা জোরালো হয়েছে। তবে এখনও প্রায় ৫০০ শ্রমিক বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ পুরোদমে চলছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- নেপাল
- হরপা বাণ
- প্রাকৃতিক দুর্যোগ


