Nepal Flash Flood | নেপালে ভয়াবহ হড়পা বান! নিখোঁজ ১৩৩ জন ভারতীয়-সহ বহু বিদেশি পর্যটক!
Wednesday, August 26 2026, 2:08 pm

Key Highlightsস্থানীয় সংবাদ সংস্থা সূত্রে দাবি, খোঁজ মিলছে না হাজারেরও বেশি সাধারণ মানুষের। নিখোঁজদের তালিকায় রয়েছেন ৪১ জন পুলিশ কর্মী ও ১৪ জন শুল্ক দপ্তরের কর্মীও।
নেপালে ভয়াবহ বিপর্যয়। বুধবার সকাল ৯টা নাগাদ তিব্বতের দিক থেকে আচমকা বিপুল জলরাশি ঢুকে পড়ে ভোতেকোশি নদীতে। তীব্র হড়পা বানে ভেসে যায় বাড়ি-গাড়ি, এমনকী নতুন তৈরি হওয়া ব্রিজও। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নেপালের একাধিক হাইড্রো পাওয়ার প্রজেক্ট। প্রাথমিক অনুমান, তাতে ভূমিকম্পের কারণে হড়পা বান নেমেছে। নেপালের রাসুয়া জেলায় এখনও পর্যন্ত অন্তত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ ১৩৩ জন ভারতীয়-সহ বহু বিদেশি পর্যটক। নিখোঁজদের তালিকায় রয়েছেন ৪১ জন পুলিশ কর্মী ও ১৪ জন শুল্ক দপ্তরের কর্মীও। খোঁজ মিলছে না হাজারের বেশি সাধারণ মানুষের।


