Milan Pradhan | ভোটের আগে বড় স্বস্তি, হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান!

Tuesday, September 29 2026, 7:25 am
Milan Pradhan | ভোটের আগে বড় স্বস্তি, হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান!
highlightKey Highlights

কলকাতা হাইকোর্ট থেকে বড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।


কলকাতা হাইকোর্ট থেকে বড় স্বস্তি পেলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর ফলে ভোটের আগেই তাঁর জেলমুক্তির পথ প্রশস্ত হলো।​মঙ্গলবার শুনানিতে রাজ্যের আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করে জানান, কুড়ি বছর ধরে পলাতক অভিযুক্ত খুনের মামলার আসামি হয়ে হঠাৎ ভোটে লড়ার কথা বলে জামিন চাইতে পারেন না। অন্যদিকে, কংগ্রেস প্রার্থীর আইনজীবী মিলন মুখোপাধ্যায় অতীতে ভোটের কারণে অন্য প্রার্থীদের অন্তর্বর্তী জামিন পাওয়ার নজির তুলে ধরেন। ​উভয়পক্ষের সওয়াল শোনার পর আদালত তাঁকে তদন্তে সহযোগিতার শর্তে এবং দশ হাজার টাকার দুটি বেল বন্ডের বিনিময়ে আগামী তিন সপ্তাহের জন্য এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File