WB নির্বাচন ২০২৬TMC92BJP195LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
SIR | অফিসারদের ভুলেই বাদ যেতে পারে একই এলাকা থেকে প্রায় সাড়ে ৮ হাজার ভোটারের নাম!
Tuesday, February 24 2026, 4:53 pm

Key Highlightsঅভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভুলে বাদ যেতে পারে লক্ষাধিক বৈধ ভোটারের নাম।
আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। তবে এখনও বাড়ছে জটিলতা। লক্ষাধিক নথি আপলোড হয়নি, এমন তথ্য আগেই সামনে এসেছে। আগেই অভিযোগ উঠেছে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভুলে বাদ যেতে পারে লক্ষাধিক বৈধ ভোটারের নাম। এবার অভিযোগ, কেবল একটি এলাকা থেকেই বাদ পড়তে পারে অন্তত সাড়ে ৮ হাজার নাম। মুর্শিদাবাদের সুতির লক্ষ্মীপুরে প্রায় সাড়ে ৮ হাজার ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ, ১ থেকে ৯৫ নম্বর বুথের ভোটারদের ক্ষেত্রে নথি আপলোড হয়নি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- সিএসআইআর
- মুর্শিদাবাদ


