US Sanction | মার্কিন নিষেধাজ্ঞা তালিকা থেকে প্রত্যাহার ৪ ভারতীয় সংস্থার নাম!

Key Highlightsভারতের চারটি সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্র।
স্বস্তি পেলো ভারতের সংস্থা। ভারতের চারটি সংস্থার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রকের অধীনস্থ অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (OFAC) তাদের সর্বশেষ নিষেধাজ্ঞা তালিকা বা স্পেশালি ডিজাইনেটেড ন্যাশনালস লিস্ট থেকে হায়দরাবাদের আরআরজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস প্রাইভেট লিমিটেড এবং লোকেশ মেশিনস লিমিটেড, আহমেদাবাদের গ্যালাক্সি বিয়ারিংস লিমিটেড এবং দিল্লির শৌর্য অ্যারোনটিক্স প্রাইভেট লিমিটেড, এই চার ভারতীয় সংস্থার নাম সরিয়ে দিয়েছে। এর আগে এই সংস্থাগুলিকে মার্কিন প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার ১৪০২৪-এর আওতায় নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছিল। ওই নির্দেশ মূলত রাশিয়ার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্দেশ্যে জারি করা হয়েছিল। তবে সর্বশেষ পর্যালোচনার পর চার ভারতীয় সংস্থার নাম ওই তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ভারত


