Train Fire | মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কারে অগ্নিকান্ড, অল্পের জন্যে বাঁচলেন যাত্রীরা
Wednesday, September 30 2026, 4:35 am

Key Highlightsমুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে (CSMT) দাঁড়িয়ে থাকা মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কারে আগুন।
বুধবার ভোররাতে ট্রেনে অগ্নিকান্ড। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে (CSMT) দাঁড়িয়ে থাকা মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেসের প্যান্ট্রি কারে লাগলো আগুন। রেল সূত্রে খবর, এদিন দুরন্ত এক্সপ্রেসের মুম্বই থেকে হাওড়া রওনা হওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ছিল ট্রেনটি। আচমকা প্যান্ট্রি কার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই গোটা কারে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় ভরে যায় আশপাশের কামরাতেও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল ও দমকলের কর্মীরা। কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট নাকি বৈদ্যুতিক গোলযোগ! ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছেন রেল কর্তৃপক্ষ।
- Related topics -
- দেশ
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- লোকাল ট্রেন
- ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- স্থানীয় ট্রেন পরিষেবা


