Train Cancelled | পূর্ব রেলে সিগন্যালিংয়ের কাজের জন্য ১৫ ও ১৬ সেপ্টেম্বর বাতিল একাধিক ট্রেন!
Saturday, September 12 2026, 9:22 am

Key Highlightsসিগন্যালিং ও নন-ইন্টারলকিং কাজের জন্য ১৫ ও ১৬ সেপ্টেম্বর ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আনল পূর্ব রেল।
সিগন্যালিং ও নন-ইন্টারলকিং কাজের জন্য ১৫ ও ১৬ সেপ্টেম্বর ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আনল পূর্ব রেল। আসানসোল ডিভিশনের মুগমা ও কালুবাথান স্টেশনের মধ্যে কাজ চলায়, আসানসোল–গয়া এক্সপ্রেস ও আসানসোল–বরকাকানা MEMU বাতিল করা হয়েছে। পাশাপাশি, বর্ধমান–হাটিয়া এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করে আসানসোল পর্যন্ত সীমিত রাখা হয়েছে। বেশ কিছু দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর দেরিতে ছাড়বে: কলকাতা–অমৃতসর (৬০ মি.), কলকাতা–জম্মু তাওয়াই (৫০ মি.), দ্বারভাঙ্গা–চার্লাপল্লি (৯০ মি.) ও পাটনা–ধানবাদ এক্সপ্রেস (৭৫ মি.)। ১৬ সেপ্টেম্বর দেরিতে ছাড়বে: কলকাতা–জম্মু তাওয়াই এক্সপ্রেস (৩০ মি.)। রেল কর্তৃপক্ষের পরামর্শ, যাত্রার আগে ট্রেনের বর্তমান অবস্থান জেনে নেওয়া শ্রেয়।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ভারতীয় রেল
- ট্রেন
- ট্রেন বাতিল


