Mohun Bagan | মরশুমের শুরুতেই জয় মোহনবাগানের, প্রেমের দিনে স্বমহিমায় সবুজ মেরুন

Saturday, February 14 2026, 3:16 pm
Mohun Bagan | মরশুমের শুরুতেই জয় মোহনবাগানের, প্রেমের দিনে স্বমহিমায় সবুজ মেরুন
highlightKey Highlights

মেসি ইভেন্টের জখম কাটিয়ে ভালোবাসার দিনের বিকেলে যুবভারতীতে যুযুধান দুই প্রতিপক্ষ মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স।


আজ ভ্যালেন্টাইন্স ডের বিকেলে যুবভারতীতে যুযুধান দুই প্রতিপক্ষ মোহনবাগান ও কেরালা ব্লাস্টার্স। খেলতে নেমে ২:০ গোলে জয় পেল সবুজ মেরুন। মোহনবাগানের হেডকোচ হিসাবে প্রথম ম্যাচেই জয় পেলেন সের্জিও লোবেরা। এদিন খেলতে নেমে বাগান প্রথম গোল পেল ৩৬ মিনিটে। ইনডিভিজুয়াল ব্রিলিয়ান্সে ত্রাতা হয়ে উঠলেন সেই জেমি ম্যাকলারেন। ৯৭ মিনিটে বিজয়ী গোলটি করলেন টম অলড্রেড। শেষ পর্যন্ত ২ গোলে জিতে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান। ভরা যুবভারতীতে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল সবুজ মেরুন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File