Gold | এক বছর সোনা কিনতে বারণ প্রধানমন্ত্রীর, কেন এরকম আহ্বান মোদির?

Monday, May 11 2026, 4:41 am
Gold | এক বছর সোনা কিনতে বারণ প্রধানমন্ত্রীর, কেন এরকম আহ্বান মোদির?
highlightKey Highlights

আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের আবহে পেট্রোল, ডিজেল বাঁচানো ও গণপরিবহণ বেশি করে ব্যবহার করার পাশাপাশি এক বছর সোনা না কেনার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের আবহে পেট্রোল, ডিজেল বাঁচানো ও গণপরিবহণ বেশি করে ব্যবহার করার পাশাপাশি এক বছর সোনা না কেনার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার হায়দরাবাদে এক জনসভা থেকে দেশবাসীকে এক বছর সোনার গয়না না কেনার আহ্বান জানালেন তিনি। দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “একটা সময় ছিল, সংকট কিংবা যুদ্ধের সময় দেশের জন্য মানুষ সোনা দান করতেন। আজ দানের প্রয়োজন নেই। কিন্তু, দেশের স্বার্থে আমাদের ঠিক করতে হবে, এক বছর ঘরে যেকোনও অনুষ্ঠান হোক না কেন, আমরা সোনা কিনব না। বিদেশি মুদ্রা বাঁচাতে আমাদের দেশভক্তি আমাদের এই আহ্বান জানাচ্ছে। আর তা আমাদের স্বীকার করতে হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File