Kathua | জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি ডেরার হদিশ, মিললো দু’টি হ্যান্ড গ্রেনেডও!

Thursday, July 9 2026, 4:01 am
Kathua | জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি ডেরার হদিশ, মিললো  দু’টি হ্যান্ড গ্রেনেডও!
highlightKey Highlights

জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি ডেরার হদিশ পেয়ে কাঠুয়া জেলায় তল্লাশি অভিযান চালালো নিরাপত্তা বাহিনী।


জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি ডেরার হদিশ পেয়ে কাঠুয়া জেলায় তল্লাশি অভিযান চালালো নিরাপত্তা বাহিনী। সেনা সূত্রে খবর, হাজি লতিফ নামে জঙ্গিদের সহযোগী বা এক ‘ওভারগ্রাউন্ড ওয়ার্কার’কে জিজ্ঞাসাবাদ করার সময়ে ওই গোপন আস্তানার খোঁজ পাওয়া যায়। সেই তথ্যের ওপর ভিত্তি করেই অভিযান চালানো হয়। কাঠুয়া জেলার বিল্লাওয়ার এলাকার উঁচু পাহাড়ি অঞ্চলে ওই ডেরার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে দু’টি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায় বলে জানিয়েছেন আধিকারিকরা। উল্লেখ্য, গত ২ জুলাই গ্রেপ্তার করা হয় লতিফকে। রাবাগের বাসিন্দা লতিফ গত কয়েক বছরে সীমান্ত পেরিয়ে এক ডজনেরও বেশি জঙ্গিকে অনুপ্রবেশে সহায়তা করেছে বলে অভিযোগ। এখন জম্মু কাশ্মীরের পুলিশ ছাড়াও একাধিক নিরাপত্তা সংস্থা জেরা করছে লতিফকে। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে সীমান্ত এলাকায় জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা স্বীকার করেছে ধৃত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File