Supreme Court | বাংলাদেশে আটকে থাকা বীরভূমের পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরাতে হবে দেশে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের!

Friday, May 22 2026, 11:49 am
Supreme Court | বাংলাদেশে আটকে থাকা বীরভূমের পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে ফেরাতে হবে দেশে, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের!
highlightKey Highlights

বাংলাদেশে আটকে থাকা বীরভূমের পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে দেশে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।


বাংলাদেশে আটকে থাকা বীরভূমের পরিযায়ী শ্রমিকদের ১০ দিনের মধ্যে দেশে ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশে আটকে থাকা বীরভূমের সকল পরিযায়ী শ্রমিককেই দেশে ফেরাতে হবে। তার পরে তাঁদের নাগরিকত্ব যাচাইয়ের কাজ করবে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, গত বছর জুন মাসে সোনালি বিবি-সহ ৬ জনকে ‘অনুপ্রবেশকারী’ সন্দেহে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তঃসত্ত্বা সোনালিকে দেশে ফেরানো হলেও, বাকিরা বাংলাদেশে আটকে রয়েছেন। শুক্রবার তাঁদের সকলকেই দেশে ফেরানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File