Cristiano Ronaldo | ‘স্পেন ম্যাচ যেন শেষ না হয়…’ ম্যাচের আগে রোনাল্ডো নিজেই জানালেন নিজের ‘লাস্ট ড্যান্স’-এর কথা!

Key Highlightsআজ, সোমবার রাতে স্পেনের বিরুদ্ধে মহাযুদ্ধে নামবে পর্তুগাল। এই ম্যাচই নির্ধারণ করবে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা।
আজ, সোমবার রাতে স্পেনের বিরুদ্ধে মহাযুদ্ধে নামবে পর্তুগাল। এই ম্যাচই নির্ধারণ করবে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা। যেহেতু এটি শেষ ১৬-র ম্যাচ, তাই আজ জিতলে কোয়ার্টার ফাইনালে যাবে পর্তুগাল। হারলেই বিদায়। তবে এই হাড্ডাহাড্ডি ম্যাচের আগেই মন ভাঙা খবর দিলেন খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের আগে রোনাল্ডো নিজেই জানালেন নিজের ‘লাস্ট ড্যান্স’-এর কথা। স্পেনের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো বলেন,“আমি এই বিশ্বকাপ উপভোগ করছি। এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে আশা করছি, আগামীকালের ম্যাচ আমার শেষ ম্যাচ যেন না হয়। একদিন না একদিন আন্তর্জাতিক ফুটবল থেকে সরে যেতেই হবে। কিন্তু আমি সৎভাবেই বলছি, আগামীকাল যাই ঘটুক না কেন, আমি সম্পূর্ণ তৃপ্ত মন নিয়েই মাঠ ছাড়ব। আমি ফুটবলের জন্য সব কিছু উজাড় করে দিয়েছি। আমার আর কিছু প্রমাণ করার নেই। আমার জীবন খুব সুন্দর ভাবে এগিয়ে চলেছে। কিন্তু আমি এখনও খেলছি শুধুমাত্র আবেগের টানে। আমি ফুটবল ভালবাসি বলেই খেলি।”


