Haldia | হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড! পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে আচমকাই বিস্ফোরণ থেকে মুহূর্তে ছড়িয়ে পরে আগুন! অগ্নিদগ্ধ ১৫ জন!

Key Highlightsমঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে আচমকাই বিস্ফোরণ ঘটে।
হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মঙ্গলবার ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে আচমকাই বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে হলদিয়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুরে। ঘটনায় বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, আচমকাই হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে জ্বলতে শুরু করে পুরো চত্বর। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। অগ্নিদগ্ধ অবস্থায় প্রায় ১৫ জনকে উদ্ধার করেন তাঁরা। পরে ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ভবানীপুর থানা সূত্রে খবর, আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ বিজলি বলেন, ‘পাইপলাইন লিক করে ন্যাপথা বেরিয়ে গিয়েছিল। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে।’তবে কী ভাবে বিস্ফোরণ ঘটল সেই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হলদিয়া
- অগ্নিকান্ড
- বিস্ফোরণ


