Mamata Banerjee | দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়! রয়েছে কী অভিযোগ?
Saturday, October 10 2026, 9:23 am

Key Highlightsবেআইনিভাবে জমায়েতের অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেআইনিভাবে জমায়েতের অভিযোগে দিল্লির সাউথ অ্যাভিনিউ থেকে আটক হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লির ওই এলাকায় নিজের বাড়ির সামনে দোলা সেন, ডেরেক ও’ব্রায়েন সহ দলের একাধিক সাংসদ ও নেতাকে নিয়ে ধর্নায় বসেছিলেন তিনি। দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ। এই নিয়ম দেখিয়ে পুলিশ ধর্না প্রত্যাহার করতে বললেও তারা তা অমান্য করেন। এরপরই দিল্লি পুলিশ তাঁদের প্রিজন ভ্যানে তুলে আটক করে নিয়ে যায়। জানা গিয়েছে, আজই কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছিল দিল্লি পুলিশ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি


