WB Govt | রাজ্য সরকারের কর্মীদের প্রোমোশন নিয়ে বড় সিদ্ধান্ত, ইনক্রিমেন্ট নিয়ে দেওয়া হল শর্ত!

Thursday, July 9 2026, 11:39 am
WB Govt | রাজ্য সরকারের কর্মীদের প্রোমোশন নিয়ে বড় সিদ্ধান্ত, ইনক্রিমেন্ট নিয়ে দেওয়া হল শর্ত!
highlightKey Highlights

রাজ্য সরকারের ক্লার্ক স্তরের কর্মীদের প্রোমোশন নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের।


রাজ্য সরকারের ক্লার্ক স্তরের কর্মীদের প্রোমোশন নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২০১৯ সালের পরে ভুলবশত কম্পিউটার অপারেশন ও কম্পিউটার টাইপিং পরীক্ষা ছাড়াই LDC/LDA বা UDC/UDA পদে পদোন্নতি পাওয়া গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মীদের পদোন্নতি বাতিল করা হবে না। রাজ্য জানিয়েছে, এখন কারও পদোন্নতি বাতিল করা হবে না। আগের পদে নামিয়ে দেওয়া হবে না। ওই কর্মীরা এখন যা বেতন পাচ্ছেন, সেটা থেকে কমানো হবে না।তবে সংশ্লিষ্ট কর্মীদের NSATI-র নির্ধারিত কম্পিউটার পরীক্ষা পাশ করতেই হবে। ফলে NSATI পরীক্ষা পাশ না করা পর্যন্ত তাঁদের অ্যানুয়াল ইনক্রিমেন্ট আটকে থাকবে। ভবিষ্যতে এই ধরনের নিয়মবহির্ভূত পদোন্নতি হলে তা বাতিল করা হবে বলে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File