Tarakeswar | চালু হল তারকেশ্বর থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা ‘মহাদেব এক্সপ্রেস’, কোন কোন রুটে চলবে?

Monday, July 13 2026, 3:26 pm
Tarakeswar | চালু হল তারকেশ্বর থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা ‘মহাদেব এক্সপ্রেস’, কোন কোন রুটে চলবে?
highlightKey Highlights

অবশেষে পূরণ হলো দীর্ঘদিনের দাবি। আজ থেকে চালু হলো ‘মহাদেব এক্সপ্রেস’।


অবশেষে পূরণ হলো দীর্ঘদিনের দাবি। আজ থেকে চালু হলো ‘মহাদেব এক্সপ্রেস’। তারকেশ্বর থেকে সরাসরি সরকারি বাস পরিষেবা শুরু হল বর্ধমান, বাঁকুড়া, দিঘা, খড়্গপুর এবং কলকাতা পর্যন্ত। প্রতিদিন মোট ৫টি বাস চলবে। এতদিন তারকেশ্বর থেকে কোনও সরকারি বাস ছিল না। মূলত বেসরকারি বাস এবং ট্রেকারের উপরই ভরসা করতে হতো যাত্রীদের। ফলে নতুন পরিষেবা চালু হওয়ায় খুশি বাসিন্দারা। সূত্রের খবর, শ্রাবণী মেলার জন্য কলকাতা থেকে তারকেশ্বর পর্যন্ত আরও ৪০টি বিশেষ সরকারি বাস চালানো হবে। তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান বলেন, ‘তারকেশ্বরের মানুষের চাহিদা ছিল। আরামবাগ থেকে সরকারি বাস চলত কিন্তু তারকেশ্বর থেকে ছিল না। আজ পাঁচটি বাস দিয়ে শুরু হয়েছে মহাদেব এক্সপ্রেস, প্রতিদিন চলবে।’বিধায়ক জানান, ১৯ জুলাই তারকেশ্বরে হেলিকপ্টারে করে পুষ্পবৃষ্টি হবে। এছাড়াও তারকেশ্বর বৈদ্যপুরে থাকছে ফেসিলিটি সেন্টার। সেবা শিবির তৈরি করা হয়েছে এখানে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File