Abhishek Banerjee | অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি লুকআউট নোটিস ও গ্রেফতারি পরোয়ানা!
Monday, June 15 2026, 10:21 am

Key Highlightsজমি জালিয়াতি মামলায় অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি হলো লুকআউট নোটিস।
আজ প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির দফতরে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এদিকে জমি জালিয়াতি মামলায় অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে জারি হলো লুকআউট নোটিস। পাশাপাশি, সুমিত রায়ের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানাও। সূত্রের খবর, আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ সুমিত রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের খোঁজে বিধান নগর পুলিশ এবং কলকাতা পুলিশকে আলার্ট করা হয়েছিল। এখনও সুমিতের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ চলছে। পরে লুক আউট নোটিস জারি করার আবেদন করা হয়। এমনকি এয়ারপোর্ট কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। গ্রেফতারি পরোয়ানা বা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে চেয়ে মেদিনীপুর আদালতে আবেদন করে পুলিশ। আদালত মঞ্জুরও করে সেই পরোয়ানা।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- অভিষেক ব্যানার্জী
- পুলিশ
- কলকাতা পুলিশ


