Earthquake | ভূমিকম্পে কেঁপে উঠলো লাদাখ! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১!

Thursday, April 30 2026, 5:58 am
Earthquake | ভূমিকম্পে কেঁপে উঠলো লাদাখ! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১!
highlightKey Highlights

বৃহস্পতিবার ভোররাত ভোর ৩টা ৫৪ মিনিট ৪৯ সেকেন্ডে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল লাদাখের লেহ এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।


ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠলো লাদাখ। সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাত ভোর ৩টা ৫৪ মিনিট ৪৯ সেকেন্ডে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল লাদাখের লেহ এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেহ অঞ্চলে, যার অক্ষাংশ ছিল প্রায় ৩৬.৭২২ উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৪.৪৫৬ পূর্ব। মাটির থেকে প্রায় ১৫০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File