Kushal Das | প্রয়াত AIFF-এর প্রাক্তন সচিব কুশল দাস, শোকস্তব্ধ ক্রীড়ামহল
Friday, March 13 2026, 2:33 pm

Key Highlightsপ্রয়াত হলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কুশল দাস।
প্রয়াত হলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সেক্রেটারি জেনারেল কুশল দাস। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতীয় ফুটবল মহলে দীর্ঘদিন কাজ করা প্রশাসক সাজি প্রভাকরণ। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “প্রাক্তন এআইএফএফ সাধারণ সম্পাদক কুশল দাস আজ সকালে দিল্লির একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।” দীর্ঘ ১২ বছর ধরে তিনি AIFFএর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কুশল দাস।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল
- ফুটবল প্রশিক্ষক
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- অস্বাভাবিক মৃত্যু
- মৃত্যু


