Weather Update | দ্বিতীয় দফা ভোটের দিন হাওয়া ঠান্ডা কলকাতায়! ধেয়ে আসছে কালবৈশাখী
Wednesday, April 29 2026, 2:45 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ২৯শে এপ্রিল, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ, ২৯শে এপ্রিল, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশপাশে। আজ বিধানসভা ভোটের দ্বিতীয় দফার নির্বাচন। সারাদিন আকাশ মেঘলা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির অ্যালার্ট জারি হয়েছে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলায়।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- রাজ্য
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল
- বিধানসভা নির্বাচন ২০২৩
- নির্বাচন
- নির্বাচন কমিশন


