Weather Update | সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
Friday, July 3 2026, 3:00 am

Key Highlightsদক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও বজ্র-বিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
আজ ৩রা জুলাই, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে আজ, শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র-বিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়াও বজ্র-বিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- বৃষ্টিপাত


