Weather Update | মৌসুমী বায়ুর দাপট, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, একনজরে আজকের আবহাওয়া

Wednesday, July 29 2026, 3:01 am
Weather Update | মৌসুমী বায়ুর দাপট, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, একনজরে আজকের আবহাওয়া
highlightKey Highlights

বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


আজ, ২৯শে জুলাই, বুধবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম এবং সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File